ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৪:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৪:১৪:৫১ অপরাহ্ন
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ আপাতত তাদের নির্ধারিত স্লট বাতিলের আবেদন জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।




এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ সকালে জানিয়েছিলেন, কাতার সরকারের সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর পর একই দিন রাত ৯টার দিকে দেশত্যাগের প্রাথমিক সময়সূচিও নির্ধারিত ছিল।




বেবিচকের তথ্য অনুযায়ী, কাতার সরকার এফএআই এভিয়েশন গ্রুপের এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেডিকেল বোর্ড।



৮০ বছর বয়সী বেগম জিয়া নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সরকার তাকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দিয়েছে। এভারকেয়ারের ১২ সদস্যের মেডিকেল টিমের সঙ্গে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা