ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

দুধ দিয়ে গোসল করার উপকারীতা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৪:৩১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৪:৩১:৩৩ অপরাহ্ন
দুধ দিয়ে গোসল করার উপকারীতা
ভারতীয় উপমহাদেশে দুধ দিয়ে গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার ধারণা প্রাচীনকাল থেকে চলে আসছে। এটিকে শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। ভারতীয় উপমহাদেশ ছাড়াও বিভিন্ন দেশে বা সংস্কৃতিতে দুধ দিয়ে গোসল করার রেওয়াজ ছিল।প্রাচীনকালে রোমানরাও ত্বক কোমল রাখতে নিয়মিত দুধ মিশ্রিত পানিতে গোসল করতেন। মিশরের রানি ক্লিওপেট্রাও দুধ দিয়ে গোসল করে তার অপরূপ সৌন্দর্য ধরে রেখেছিলেন।তবে আসলেই কি এর কোনো উপকার আছে? আসুন জেনে নেওয়া যাক দুধ দিয়ে গোসল করলে কি কি উপকার পাওয়া যায়-

১. ত্বকের মৃত কোষ দূর করে


দুধের ভেতর রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা একধরনের প্রাকৃতিক হাইড্রোক্সি অ্যাসিড । এই উপাদানটি ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

২. ত্বকের আর্দ্রতা ধরে রাখে

দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অসাধারণ ভূমিকা রাখে। এতে থাকা প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন ত্বকের শুষ্কতা দূর করে, ত্বককে নরম ও নমনীয় করে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। গভীরভাবে ময়েশ্চারাইজিং হয়।

৩. রোদে পোড়াভাব দূর করে

দুধে থাকা প্রোটিন,ভিটামিন এ এবং ডি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। রোদ থেকে ঘুরে আসার পর দুধ দিয়ে গোসল করতে পারেন। দুধ দিয়ে গোসলের সময় পানিতে অ্যালোভেরা মিশিয়ে নিলে বেশি উপকার পাওয়া যায়।

৪. প্রাকৃতিক উজ্জ্বলতা আনে

দুধে থাকা এনজাইম ও ভিটামিন ত্বকের কালচে ভাব দূর করে, ত্বকের রঙ সমান করে তোলে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে মুখ ও শরীরের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। এটি ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়, ফলে ত্বকে আসে স্বাভাবিক উজ্জ্বলতা।

যেভাবে গোসল করবেন

প্রথমে বাথটাব বা বালতি কুসুম গরম পানি দিয়ে ভরে নিন। চাইলে গরম পানিতে নিমপাতা ও তুলসি পাতা জ্বাল দিয়ে নিতে পারেন। এবার পানিতে গোলাপের পাপড়ি ও পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট নিজেকে সেই পানিতে ডুবিয়ে রাখুন। সপ্তাহে ২–৩ দিন দুধ দিয়ে গোসল করলে ত্বকের যত্নে ভালো ফল পাওয়া যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক