ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বোতলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি!

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ১২:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ১২:৪৭:৫৯ অপরাহ্ন
বোতলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি!
শুক্রবার (১৫ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশকটি বাজার ঘুরে দেখা যায়, লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে অন্তত ১৫-২০ টাকা পর্যন্ত।বাজারে এক মাসের ব্যবধানে খোলা সয়াবিন তেল দাম বেড়ে প্রতি লিটার ১৭৫-১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি; বিক্রি হচ্ছে আগের দাম ১৬৭ টাকায়। আর দাম বেড়ে খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যেও প্রমাণ মিলেছে দাম বাড়ার। জানা যায়, এক মাসের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১১ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। লিটারে ১২ শতাংশ পর্যন্ত দাম বেড়ে বিক্রি হচ্ছে খোলা পাম তেল।
 তবে দাম নিয়ন্ত্রণে রাখতে গত অক্টোবরে পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৫ শতাংশ মূসক অব্যাহতি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
এছাড়া, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল ও পরিশোধিত পাম তেলসহ অন্যান্য পরিশোধিত সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ের মূসক ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।অথচ শুল্ক হ্রাসের কোনো প্রভাবই পড়েনি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে ডিলাররা বাড়াতে শুরু করে পণ্যের দাম। পর্যাপ্ত তেল তারা সরবরাহ করছে না। এক মাসের ব্যবধানে তেলের দাম লিটারে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
 
তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে সাধারণ ভোক্তারা। তারা জানান, দাম বাড়ানোর খেলায় মেতেছেন ব্যবসায়ীরা। আজ এক পণ্যের দাম বাড়ে তো, কাল আরেকটার। রোজা আসতে এখনও ঢের দেরি; কিন্তু এখনই বাড়তে শুরু করেছে দাম।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দাম নিয়ন্ত্রণে দেশে আরেক দফা কমানো হতে পারে তেলের আমদানি শুল্ক। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে