ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১০:৪৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১০:৪৩:৪২ পূর্বাহ্ন
আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কিছু বন্ধু সংগঠন বলেছে তারা যদি নির্বাচিত হয় তাহলে জামায়াতকে ছাড়া জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমাদের বক্তব্য হল, জাতির খেদমতের সুযোগ পেলে আমরা তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।




ডা. শফিকুর রহমান জানান, এ ক্ষেত্রে তিনটি শর্ত আছে। সেগুলো হল-নিজে দুর্নীতি করবেন না এবং কোনরকম দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না; বিচার বিভাগের ওপর কোনরকম হস্তক্ষেপ করবেন না এবং জুলাই সনদ মোতাবেক দেশ চালালে, কেউ তার বিরোধিতা করতে পারবেন না। 
তিনি বলেন, ৫ আগস্ট এমন একটা ঘটনা ঘটবে, কেউ কল্পনা করেনি। ৫৭ জন সেনা অফিসার ও জামায়াত নেতাদের শাহাদাতের মাধ্যমে যে স্টিমরোলার শুরু হয়, নির্যাতনের সেই শেষ হয় জুলাই বিপ্লবের মাধ্যমে।



সাধারণ মানুষকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর বলেন, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ করতেই হবে। অনেকে খেটে খাওয়া মানুষের সঙ্গে পাঁচ-দশ টাকা নিয়ে মুলামুলি করেন, অথচ দুর্নীতিবাজ-চাঁদাবাজরা দেশটা শেষ করে দিচ্ছে, সেদিকে কারও খেয়াল নেই। সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দীন মানিক উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী