ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ, যেকোনো মুহূর্তে তফসিল

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ, যেকোনো মুহূর্তে তফসিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি জানাতে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দুপুরে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সিইসির জাতির উদ্দেশে রেকর্ড করা ভাষণে প্রকাশ করা হবে বহু প্রতীক্ষিত ভোটের তফসিল।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার ভাষায়, “তফসিল এখন কেবল সময়ের অপেক্ষা।” রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের বৈঠকের পরই সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে নির্বাচনের সময়সূচি ও নির্দেশনা।




নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যেকোনো সময় ঘোষণা করা হবে তফসিল।জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। ফলে চলতি নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না ব্যালটে। নিবন্ধন স্থগিত থাকলে দল বা জোটের কাছ থেকে নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না—এ বিষয়টি নিশ্চিত করেছে ইসি।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যেসব দলের নিবন্ধন বাতিল বা স্থগিত—তাদের প্রতীক ব্যালটে স্থান পাবে না।






নির্বাচনে এবার যুক্ত হচ্ছে নতুন কিছু উদ্যোগ। প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। একই ব্যবস্থায় ভোট দিতে পারবেন নির্বাচনি কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কারাবন্দিদেরাও।তাছাড়া, জোটবদ্ধ হলেও কোনো দলকে অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখেনি কমিশন—এটিও এবারের নির্বাচনের নতুন নিয়ম।সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে—

পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন

নারী: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং

তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন

দেশব্যাপী ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি এবং মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় গোপন কক্ষের সংখ্যা কিছুটা বাড়তে পারে। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতসহ নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় তাদের অংশগ্রহণের প্রশ্নই উঠছে না। জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে কি না—এ সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।




ইসি সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত যেসব দল রয়েছে—তাদের অংশগ্রহণে কোনো বাধা নেই। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫৬টি, যা নির্বাচনের আগে আরও বাড়তে পারে।নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই সব ধরনের আগাম প্রচারসামগ্রী অপসারণ করতে হবে। নইলে আচরণবিধির অধীনে নেওয়া হবে ব্যবস্থা। একই সঙ্গে তফসিল ঘোষণার পরই মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা