ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগ কবে— উত্তর দেননি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৪:৩৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৪:৩৭:২১ অপরাহ্ন
ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগ কবে— উত্তর দেননি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন।আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে নিয়ে মুখ খোলেননি।যদিও একাধিক সাংবাদিক জানতে চেয়েছিলেন, আসিফ মাহমুদ পদত্যাগ কখন করছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং কোন আসন ও দল থেকে নির্বাচন করবেন?





সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা জবাব দেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তিনি জানাবেন। আর পদত্যাগের বিষয়ে সরকারের প্রেস উইং থেকে জানানো হবে।আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।





সরাসরি না বললেও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।





সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরের আগে আসিফ মাহমুদ তার দায়িত্ব পালন করা মন্ত্রণালয় কী কী কাজ করেছে তা লিখিত বক্তব্যে তুলে ধরেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’