ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কপিল শর্মাকে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:১৮:০৫ অপরাহ্ন
কপিল শর্মাকে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডে একসময় কোণঠাসা হলেও প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। পশ্চিমী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই দেশি গার্ল। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’র কাজ শুরুর কথা। এরপরই প্রিয়াঙ্কার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব।এই কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াঙ্কা। বুধবার সাতসকালেই তিনি মুম্বাইয়ে পা রেখেছেন। তবে এবার তার ভারতে ফেরার মূল কারণ, জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। আর মুম্বাইয়ে নেমেই প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’!




‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনও দেখেননি।






কখনও জেন-জি বাবা, কখনও তাউজি, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে আবির্ভূত হবেন এই কৌতুক অভিনেতা। এছাড়া, শোয়ের অন্যান্য চরিত্রগুলিতেও এসেছে আমূল পরিবর্তন।প্রতিবারের মতো এই সিজনেও কপিল তার কৌতুকের মোড়কে তারকাদের জীবনের নানা খুঁটিনাটি বিষয় জানতে চাইবেন। অন্যান্য তারকারা কপিলের মুখোমুখি হতে কিছুটা ‘ভয়’ পেলেও প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু ব্যতিক্রম। বরং, তিনি উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।





এতে প্রশ্ন উঠেছে, কপিলের শোতে কি তবে এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ভয়ে ‘জুজু’ দেখছেন সঞ্চালক কপিল শর্মা? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, যার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কপিলকে তা জানতে অপেক্ষা করতে হবে শো সম্প্রচার হওয়া পর্যন্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে