ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯ ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ নিয়ে প্রশংসা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই প্রশংসা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি দেশটির পেনসিলভানিয়ায় এক সমাবেশে প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় ওই প্রশংসা করেন তিনি। ভাষণে তার অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ সরে গিয়ে ২৮ বছর বয়সি প্রেস সেক্রেটারির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন ট্রাম্প।




সমাবেশে জনতার কাছে প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‌‌‌‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও এনেছি, ক্যারোলিন। সে কি দারুণ নয়? ক্যারোলিন কি দারুণ নয়?’  তার এমন প্রশ্নে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।





এরপর লেভিটের আত্মবিশ্বাস ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও লেভিট তার চেয়ে বয়সে ৫০ বছরেরও ছোট। ট্রাম্প বলেন, ‘সে যখন টেলিভিশনে যায়—ফক্স নিউজে, তখন সেখানে তারা আধিপত্য দেখায়... যখন সে উঠে দাঁড়ায়, তার সেই সুন্দর মুখ আর সেই ঠোঁট, যা থামতেই চায় না; একটা ছোট মেশিনগানের মতো।’






ট্রাম্প বলেন, ‘তার কোনও ভয় নেই... কারণ আমাদের নীতিগুলো ঠিক। আমরা নারীদের খেলায় পুরুষদের প্রবেশ করতে দিই না... আমাদের সবার ওপর জেন্ডার বিষয়ক কোনও ধারণা চাপাতে হয় না। আর আমাদের খোলা সীমান্তের পক্ষেও থাকতে হয় না, যেখানে সারা পৃথিবী—কারাগার থেকে শুরু করে যেকোনো জায়গা; আমাদের দেশে ঢুকে পড়তে পারে। তাই তার কাজ কিছুটা সহজ। আমি প্রতিপক্ষের প্রেস সেক্রেটারির জায়গায় থাকতে চাই না।’






রিপাবলিকান এই নেতা গত আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও লেভিটকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘ওই মুখটাই, ওই মস্তিষ্কটাই, ওই ঠোঁট, যেভাবে নড়ে, যেন মেশিনগানের মতো।’ ট্রাম্প বলেন, ‘আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কখনো কারও হয়নি।’




লেভিট ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। নিউ হ্যাম্পশায়ারের এই রাজনীতিকের স্বামী ৬০ বছর বয়সি নিকোলাস রিচিও; যিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। নিকো নামে তাদের এক ছেলে আছে।





তথ্যসূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন