ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:১২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:১২:২২ অপরাহ্ন
মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি
উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব।  শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবেন বিদেশিরা।ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ ডলার) বা তারও বেশি এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা সৌদি আরবে অ্যালকোহল কিনতে পারবেন।গত বছর এই দোকানটি প্রথমে বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল। সম্প্রতি 'প্রিমিয়াম রেসিডেন্সি' থাকা অমুসলিমদের জন্যও এর প্রবেশাধিকার বাড়ানো হয়েছে।




এই পরিবর্তন নিয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানায় ব্লুমবার্গ।সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা ব্লুমবার্গকে জানান, দোকানটিতে ক্রেতারা মাসিক পয়েন্ট-ভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল কিনতে পারেন। 




আগের এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদির আরও দুই শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে।দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের এই মদ বিক্রির অনুমতি দেওয়ার পেছনে অনেক ধরনের প্রণোদনা রয়েছে।
দেশটির বর্তমান সামাজিক জীবনধারা উচ্চশিক্ষিত বিদেশিদের কাজে আকৃষ্ট করতে প্রিন্স সালমানের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।সেই সঙ্গে ২০৩৪ সালে সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। বহু বিদেশি দর্শকও সেখানে গিয়ে মদ কেনার সুযোগ প্রত্যাশা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।


তথ্যসূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার