ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যাকাণ্ডের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  ভোররাতে মোরসালিনকে তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া কিশোরের নাম মোরসালিন। পেশায় রাজমিস্ত্রির সহযোগী। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।


জেলার পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়ালটির বিষয়েও কথা বলেছে মোরসালিন। তাকে নিয়ে আমরা অস্ত্র উদ্ধারে বের হব। পরবর্তীতে ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। 



এর আগে, গত রোববার (৬ ডিসেম্বর) তারাগঞ্জের পূর্ব রহিমাপুরের নিজ বাড়ির ডাইনিং রুম থেকে কুরশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরেরদিন সোমবার ময়নাতদন্ত শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চাকলা শ্মশানে সৎকার করা হয় বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের। একই শ্মশানে সৎকার করা হয় তার স্ত্রী সুবর্ণা রায়কও। এ ঘটনায় তার বড় পুত্র শোভেন চন্দ রায় তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’