ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:০০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:০০:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক  জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার
দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভ এ ঘোষণা দেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির কয়েক মিনিট আগে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন রোজেনএর আগে, দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারবিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। রাজধানী সোফিয়া ছাড়াও বিভিন্ন শহরেও ডাক ওঠে সরকারের পদত্যাগের। ফলস্বরুপ ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মাথায় পদত্যাগের ঘোষণা দেয় বুলগেরিয়া সরকার।



গেল সপ্তাহে ২০২৬ সালে বাজেট পরিকল্পনা পেশ করে দেশটির সরকার। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জেরে যা প্রত্যাহার করা হয়।সীমিত ক্ষমতাপ্রাপ্ত বুলগেরিয়ান প্রেসিডেন্ট এখন পার্লামেন্টের দলগুলোকে একটি নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলবেন। যদি তারা তা করতে অক্ষম হয়, তবে নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য তিনি একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা