ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল! ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন ভাইরাল শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো মঈনুল রোডের সেই বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নারী গ্রেফতার আইপিএল নিয়ে সিদ্ধান্তের কোনো প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্যে পড়বে না: বাণিজ্য উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিএমপির ডিবিপ্রধান

ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান
ওমান উপসাগর থেকে জব্দ করা একটি বিদেশি ট্যাঙ্কারের ১৮ ক্রু সদস্যকে আটক করেছে ইরানের কর্তৃপক্ষ, জানিয়েছে ইরানি গণমাধ্যম।হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে শনিবার ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আটক ক্রুরা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক।




কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি ‘থামার আদেশ অগ্রাহ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা এবং তাদের কাছে জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র না থাকার’ মতো একাধিক লঙ্ঘন করেছে।ব্যাপক ভর্তুকি এবং মুদ্রার দর পতনের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে কম মূল্যের জ্বালানি তেলের দেশগুলোর মধ্যে একটি। দেশটি থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। ব্যাপক জ্বালানি চোরাচালানের লাগাম টেনে ধরতে লড়াই করে চলছে দেশটি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা