ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৪:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৪:৩৩:৫৩ অপরাহ্ন
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটে গেছে আজ। সে কারণে প্রকাশ্যে আর্জেন্টাইন মহাতারকার কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার হাজার হাজার ভক্ত মেসিকে এক ঝলক দেখতে এসে হতাশ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্ত যারা প্রিয় ফুটবলার মেসিকে দেখতে সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলেন, তাদের সঙ্গেই ছিলাম।’ 
তিনি আরও বলেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’ 




মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন।মমতা ব্যানার্জি লেখেন, ‘কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায় ঠিক করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দেবে। আবারও সব ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক ক্ষমাপ্রার্থনা।’ এই ঘটনার সূত্রপাত হয়, যখন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে ঘিরে রেখেছিলেন স্থানীয় রাজনীতিবিদরা। এরপর যখন সময়ের আগেই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে, তখন বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকে ব্যারিকেড ভাঙছেন। মাঠের ভেতরে বোতল ও চেয়ার ছোড়া হচ্ছে।



অনেক দর্শক অভিযোগ করেন, টাকা দিয়েও তারা মেসিকে ঠিকভাবে দেখতে পাননি। এক দর্শক বলেন, ‘টিকিটের সর্বনিম্ন দাম ছিল পাঁচ হাজার টাকা। তাহলে মেসির চারপাশে ভিভিআইপিরা কেন ছিল? আমরা তাকে দেখতেই পেলাম না। পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? সবাই খুব রেগে গিয়েছিল। আমরা টাকা ফেরত চাই।’ আরেকজন বলেন, ‘এটা একেবারে লজ্জাজনক ঘটনা। আমরা ভেবেছিলাম মেসি পুরো স্টেডিয়াম ঘুরবেন। তা হয়নি।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস