ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

নতুন নামে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০২:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০২:১৫:১৭ অপরাহ্ন
নতুন নামে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক
নতুন নামে চালু হয়েছে গাজীপুরের সাফারি পার্কের কার্যক্রম। পার্কের গেটে ও টিকিট থেকে ফেলে দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক’ নামটি। এখন থেকে পার্কটির কার্যক্রম ‘সাফারি পার্ক, গাজীপুর’ নামে চালানো হবে।তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে এই পার্কের কার্যক্রম শুরু হয়েছে। তবে সাফারি পার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক অংশ বন্ধ থাকবে।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ ছিল পার্কটি।সাফারি পার্ক, গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। সেই হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস ১১ দিন পার্ক বন্ধ রেখে টানা সংস্কার কাজ চালানো হয়েছে। সংস্কার কাজ শেষে পার্কটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপযোগী করে তোলা হয়েছে। আগের মতোই প্রবেশ মূল্যসহ বিভিন্ন ইভেন্টের মূল্য নির্ধারণ করে শুক্রবার থেকে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রথম দিনে দর্শনার্থী আশানুরূপ না হলেও আশা করছি পার্কটি খুলে দেওয়ার খবর ছড়ালে ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীর জন্য গেটের প্রবেশ মূল্য ৫০ টাকা, স্টুডেন্ট কার্ড প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ১০ টাকা ও ১২ বছর পর্যন্ত ২০ টাকা টিকিট মূল্য রাখা হয়েছে। এছাড়া আফ্রিকান কোর সাফারিতে পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ৫০ টাকা ও প্রাপ্ত বয়স্কদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা ছিল। বর্তমানে একই ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ইভেন্ট আগের ফি নির্ধারণ করা হয়েছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু