ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:১৮:৫১ অপরাহ্ন
ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা
ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টির একটি রেপ্লিকা ভেঙে পড়ে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহরে এ ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ভাস্কর্যটির মালিকানা থাকা সংস্থা।ঘন ঝড়ের সঙ্গে প্রবল বাতাস বইতে থাকায় হাভান নামের একটি বড় খুচরো বিপণিবিতানের পার্কিং এলাকায় স্থাপিত এই স্ট্যাচুটি দুলতে দুলতে হেলে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝড়ো হাওয়ার চাপে মূর্তির উপরের অংশ ভেঙে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ে মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।




প্রায় ১১৪ ফুট উচ্চতার এই প্রতিরূপটি ব্রাজিলজুড়ে হাভান স্টোরগুলোর বাইরে স্থাপিত একাধিক অনুরূপ ভাস্কর্যের একটি। কোম্পানি সূত্র জানায়, প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উচ্চতার উপরের অংশটিই কেবল ভেঙে পড়েছে, তবে ১১ মিটার (৩৬ ফুট) উঁচু ভিত্তি বা পেডেস্টালটি অক্ষত রয়েছে।
হাভান এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই ভাস্কর্যটি সেখানে ছিল এবং সব প্রয়োজনীয় কারিগরি অনুমোদন নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে।গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় দল ও রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রশংসা করেন।




এনডিটিভি জানিয়েছে, বিকাল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। আবহাওয়া দপ্তর জানায়, ওই অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। আগেই জরুরি বার্তার মাধ্যমে বাসিন্দাদের ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতা দেওয়া হয়েছিল।ঝড়ের প্রভাব রিও গ্রান্ডে দো সুল রাজ্যের বড় অংশজুড়ে পড়ে। বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, বাড়িঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া, গাছ উপড়ে পড়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে কিছু রাস্তা আংশিকভাবে জলমগ্নও হয়।আবহাওয়াবিদরা জানান, একটি ঠান্ডা আবহাওয়ার ফ্রন্টের কারণেই হঠাৎ এই শক্তিশালী ঝড় ও দমকা হাওয়া সৃষ্টি হয়। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী