ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর
সকালের নাশতার পরে হোক কিংবা অফিসের কাজ শুরুর আগে—এক কাপ চা চাই। দুপুরের আলস্য কাটাতে কিংবা বিকেল- সন্ধ্যায় নাশতার সঙ্গে এক কাপ চা না হলে চলে না। বন্ধুদের সঙ্গে আড্ডা, নিজের সঙ্গে একাকি সময় কাটানোসহ সবসময় চা থাকেই। শুধু চা পানই নয়। অনেকে চায়ের সঙ্গে অনেক ধরনের খাবার খান। বিশেষ করে ভাজা খাবার, মশলাদার ও ঝাল খাবার। এগুলো সাময়িক সময়ের জন্য চায়ের স্বাদ বাড়ালেও, এ খাবারগুলো পেটের জন্য, সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সেসব খাবার এড়িয়ে চলতে হবে। 

আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার

চায়ের সঙ্গে আয়রন সমৃদ্ধ বা প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আয়রন গ্রহণ কমে যেতে পারে। কেননা চায়ে প্রাকৃতিকভাবে ট্যানিন ও অক্সালেট থাকে, যা ডাল ও গাঢ় রঙের শাক-সবজিতে পাওয়া যায়। চায়ের সঙ্গে ডাল, সবজি জাতীয় খাবার না খাওয়াই ভালো। যদি খেতেই হয়, তাহলে কমপক্ষে এক বা দুই ঘণ্টা আগে বা পরে খান। 

লেবু জাতীয় ফল ও ফলের সালাদ

লেবু জাতীয় ফল, কাঁচা ফলের সালাদের সঙ্গে চা মিশিয়ে খেলে পেটে অ্যাসিডিটি বাড়তে পারে। হজমে অস্বস্তি হতে পারে। এছাড়াও অ্যাসিডিটি এবং ফলের শর্করা চায়ের ট্যানিনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে, যা স্বাদ এবং হজমে প্রভাব ফেলতে পারে। তাই চায়ের সঙ্গে ফল খাওয়া উচিত নয়। 

ভাজা খাবার

বেশি ভাজা খাবার বা বেসন দিয়ে তৈরি করা খাবার চায়ের সঙ্গে খাওয়া ঠিক নয়। এ খাবারগুলো চর্বিযুক্ত ও ভারী, যা চায়ের ট্যানিনের সঙ্গে মিশলে হজমে ব্যাঘাত ঘটাতে পারে। এই মিশ্রণগুলো পেট ফুলে যাওয়া বা অস্বস্তির কারণ হতে পারে। তাই  চা খাওয়ার সময় ভারী ও ভাজা খাবার এড়িয়ে চলুন।

দুগ্ধজাত খাবার

চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুগ্ধজাত খাবার বা দই দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। এগুলো চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের শোষণ কমাতে এবং হজমে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে যারা দুগ্ধজাত খাবারের প্রতি সংবেদনশীল তাদের জন্য এগুলো ক্ষতিকর হতে পারে। 

অতিরিক্ত মসলাদার খাবার

মসলাদার বা খুব অ্যাসিডিক খাবার চায়ের সঙ্গে মিশিয়ে খাবেন না। এগুলো পেটের স্বাস্থ্যের জন্য ভালো নয়। খেলে অ্যাসিডিটি, বদহজম বা অস্বস্তি বাড়তে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী