ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৩:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৩:৪৯:১৪ অপরাহ্ন
শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন
অনেকেরই মাইগ্রেনের সমস্যা আছে। এর যন্ত্রণা কী কষ্টকর, তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। শীতে অনেকের এই সমস্যা তীব্র হয়।  

চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা নামার ফলে মাথার ত্বক, ঘাড়ের রক্তনালীগুলি দ্রুত সঙ্কুচিত হতে শুরু করে। এর ফলে ট্রাইজেমিনাল স্নায়ুপথেও উত্তেজনা ছড়ায়। এর ফলে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, হঠাৎ ঠান্ডা বাতাস লাগলেও তাদের মাথার যন্ত্রণা শুরু হতে পারে। আবার একবার গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা থেকে গরমে যাতায়াত করলেও ভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব পড়ে। তখন মাথার যন্ত্রণা বাড়ে। অনেকসময় শীতকালে ঘরবন্দি হয়ে বসে থাকলেও শারীরিক সক্রিয়তা কমে যায়। সেই থেকেও মাথার যন্ত্রণা বেশি অনুভূত হতে পারে।


কীভাবে বাঁচবেন

চিকিৎসকদের মতে মাইগ্রেন থেকে মুক্তি পেতে হলে, নিজেকে হাইড্রেটড রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে হাইড্রেট থাকতে হলে দিনে অন্তত ৭-৮ গ্লাস পানি পান করা প্রয়োজন।ঠান্ডা লাগলে সর্দি-কাশির সঙ্গে মাইগ্রেনের সমস্যাও বেড়ে যায়। তাই ঠান্ডা লাগা এড়াতে কান এবং মাথা ভালভাবে ঢেকে রাখুন। মাইগ্রেনের রোগীদের প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং দীর্ঘক্ষণ ফোন ব্যবহার এড়িয়ে চলতে হবে। 




জাঙ্ক ফুড এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ মাথাব্যথা বাড়িয়ে তুলতে পারে। এসব খাবারের পরিবর্তে খাদ্যতালিকায় সবুজ শাকসবজি রাখুন। মৌসুমি ফল খান।  অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলুন।সকালে হালকা ব্যায়াম করুন, এটি মাইগ্রেনের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠার অভ্যাস করুন। যদি বারবার মাইগ্রেনের সমস্যা বা মাথাব্যথা হয় তা হলে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী