ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৪:২৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৪:২৭:৫৯ অপরাহ্ন
মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দেশের ৫৫তম মহান বিজয় দিবস আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদের দিক নির্দেশনায় দেশের ৬৪টি জেলায় এবং বিভিন্ন উপজেলায় বিএনসিসির বাদক দল এবং ক্যাডেটদের সমন্বয়ে র‍্যালির আয়োজন করা হয়।  




এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদের সামনে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে সহস্রাধিক ক্যাডেটের সমন্বয়ে মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি এবং তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়।




বিজয় র‍্যালিতে রমনা রেজিমেন্টের কমান্ডার, সকল সামরিক অফিসার, বিএনসিসিও, পিইও এবং টিইও অংশ নেন। এছাড়াও সকালে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে সশস্ত্র বাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বাদ্য পরিবেশনের রাষ্ট্রীয় অনুষ্ঠানেও ৭০০ জন ক্যাডেট অংশগ্রহণ করে। 
অন্যদিকে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বাদ্য পরিবেশন উপলক্ষে একটি ব্যান্ড দল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’