ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৪৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৪৫:১৮ অপরাহ্ন
হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তাকে গুলি করে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছে দুর্বৃত্তরা। সে ঘটনার রেশ না কাটতেই এবার আরেক জুলাই বিপ্লবী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে দুই সন্দেভাজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।




জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে সন্দেহ করে পুলিশ। এরপর রবিউল ও সজীব নামে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।




এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। সন্দেহভাজন দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস