ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৪:২৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৪:২৮:০৭ অপরাহ্ন
স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সালকে পালাতে সহযোগিতাকারী প্রাইভেট কারের মালিক নুরুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান।রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ফয়সালের মা-বাবাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার করা হচ্ছে। ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন। পিপি আরও বলেন, ঘটনায় যারা জড়িত, তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান জানা যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। হাদিকে নিয়ে সবাই উদ্বিগ্ন। তাই তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।




আসামি নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তখন আদালত জানতে চান, তার কিছু বলার আছে কি না। তখন নোমানী বলেন, অনলাইন ও হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। সে আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে যেত। প্রায় ৯ মাস আগে তার সঙ্গে আমার পরিচয়। তবে গত তিন মাস আমাদের কোনো সাক্ষাৎ হয়নি। তিনি আরও বলেন, আমি গাড়ির ব্যবসা করি। ফয়সাল আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। বুধবারও সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া গিয়েছিল, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে।শুক্রবার সে আবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া চেয়েছিল। কিন্তু আমার সব গাড়ি তখন ট্রিপে ছিল। তাই আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটি দিয়েছিলাম।





বিচারক তার কাছে জানতে চান, ওই ড্রাইভারকে তিনি চিনেন কি না। নোমানী বলেন, হ্যাঁ। বিচারক তিনি কোথায় আছেন, তা জানতে চাইলে নোমানী বলেন, ডিবিতে আছে। আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে।নোমানী আরও বলেন, শুক্রবার ফয়সাল ফোন করে বলেছিল, ভাই, আমি বিয়ে করেছি। স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে। গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবনে যায়। পরে ফয়সাল বারবার ফোন করে গাড়ি বিএনপি বাজার (আগারগাঁও) পাঠাতে বলে। তখন আমি তাকে বলি, সুমন ভাইকে ফোনে কল দিতে। পরে তারা যোগাযোগ করে। তিনি আরও বলেন, দুষ্টু লোকটির সঙ্গে আমার পরিচয়ের সময় তার লম্বা চুল ছিল। এখন টিভিতে দেখি ছোট চুল।





বিচারক তাকে বলেন, রিমান্ড মানে শাস্তি নয়। তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করুন, আপনার কিছু হবে না। এরপর আদালত আদেশ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা