ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি-সম্মিলিত নারী প্রয়াস

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৫:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৫:১৫:১৮ অপরাহ্ন
আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি-সম্মিলিত নারী প্রয়াস
সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শামীমা নাসরীন বলেছেন, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী শহীদ হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নিয়ে আসি নাই। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।




অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, আমরা জানি যারা রক্ত ঝরায় তারা সমাজ বদলায়। হাদিকে কেন মেরে ফেলা হলো? কেন তাকে গুলি করা হলো? হাদি জুলাইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। হাদিরা মরে না। হাদিরা আদর্শ হয়ে উঠেছে। ড. ইউনূস আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারলো না? সিইসি কীভাবে হাদির খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন?




তিনি বলেন, হাদি ইনসাফের রাষ্ট্র চেয়েছিল। আমরা আজ এখানে হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছি। তেজগাঁও কলেজে সাকিব নামের এক ছাত্রকে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যা করেছে। কী পরিবর্তন হলো রাজনীতির? আরও একজন জুলাইযোদ্ধা এনসিপি নেত্রী খুন হয়েছে। হয়তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই হত্যার বিচার চাই। কোনো জুলাইযোদ্ধা আত্মহত্যা করতে পারে না। আমরা এখানে কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নিয়ে আসি নাই। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।




সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌস আরা খানম বলেন, আমরা লক্ষ্য করেছি তারা ভয় সৃষ্টি করতে চাচ্ছে। একজন জুলাইযোদ্ধার ওপর হামলা করে শহীদ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি জুলাইযোদ্ধা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। পরিচিত জুলাইযোদ্ধাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে। হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা। তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। বুদ্ধিবৃত্তিকভাবে তিনি ফ্যাসিস্টদের কালচারালের বিরুদ্ধে লড়াই শুরু করছিলেন। হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না। 





মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মাহসিনা মমতাজ মারিয়া, সাংবাদিক লাবিন রহমানসহ নারী প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে খবর আসে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা