ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:১০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:১০:৩১ পূর্বাহ্ন
ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেন।এতে উল্লেখ করা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।আপনাকে কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।





এরআগে বৃহস্পতিবার নিপুন হাজরা নামে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘ওসমান হাদি মারা গিয়েছে... মরে গিয়েই বেঁচে গেলো মনে হয় ছেলেটা... বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা...’।সেই স্ট্যাটাসে গিয়ে তাজিন আফরোজ শাহ কমেন্টসে মন্তব্য করেন, ‘নো নীড টু বি আন নেসেসারিলি ডিপ্লোমেটিক’, সে একটা ছ্যাঁচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।’
এ সময় প্রতি উত্তরে নিপুন হাজরা বলেন, ‘আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না’। 




এদিকে নিপুন হাজরার কমেন্টসের উত্তরে তাজিন আফরোজ শাহ লিখেছিলেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেছে বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি ৩২ নাম্বার ভাঙার কারিগর, এটাই দুঃখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী