ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৪:৪৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৪:৪৭:১২ অপরাহ্ন
ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। শুক্রবার এ কথা জানিয়েছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। এ সময় তিনি বর্তমান পরিস্থিতি অত্যন্ত সাবধানতার সাথে মোকাবিলার ওপর জোর দেন।২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর সেই উত্তেজনার পারদ আরও চড়ছে।



চলমান অস্থিরতায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে শশী থারুর বাংলাদেশের জনগণ ও সরকারকে দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব বিবেচনার অনুরোধ জানিয়েছেন।এই কংগ্রেস নেতা জানান, চলমান সংকট কাটাতে বাংলাদেশের সাথে সরাসরি সংলাপে বসতে চায় ভারত। তিনি আরও বলেন, ভিসা সেন্টার অভিমুখী বিক্ষোভ কর্মসূচির কারণে ভারতে যেতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক।





এর আগে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য একাত্তরের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির আশঙ্কা, কৌশলগত কোনো ভুল হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এ নিয়ে ভারত সরকারকে একাধিক সুপারিশও করেছে কমিটি।




ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি দাবি করেছে, তাঁকে কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী