ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৪:৫৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৪:৫৭:০২ অপরাহ্ন
পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়
ঘুম মানুষের শরীর ও মনের জন্য ভীষণ জরুরি। তবে সবার ঘুমানোর ভঙ্গি এক নয়। কেউ একটিমাত্র বালিশে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ বা মাথার নিচে উঁচু বালিশ ছাড়া ঘুমোতে পারেন না। আবার অনেকের অভ্যাস, ঘুমের সময় পায়ের ফাঁকে বালিশ রাখতে হয়। অনেকের কাছে এটি নিছক আরামদায়ক ভঙ্গি মনে হলেও চিকিৎসকরা বলছেন, আসলে এই অভ্যাসের রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা।বিশেষজ্ঞদের মতে, কাত হয়ে ঘুমালে পায়ের ফাঁকে বালিশ রাখলে শিরদাড়া সোজা থাকে এবং দেহভঙ্গি ঠিক থাকে। এতে করে কোমর ও পেলভিস অঞ্চলে বাড়তি চাপ পড়ে না। ফলে দীর্ঘমেয়াদে শিরদাড়ার বেঁকে যাওয়া বা পেশিতে অতিরিক্ত টান লাগার ঝুঁকি কমে যায়।



ভারতের পারস হেলথের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান ডা. আর আর দত্ত বলেন, ‘স্পাইনে চাপ পড়লে এটি সময়ের সঙ্গে সঙ্গে বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি করে। কিন্তু পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমালে শিরদাড়া সোজা থাকে এবং পেশির ওপর চাপ কমে। এতে কোমর ও গাঁটের ব্যথাও অনেকটা লাঘব হয়।’




অন্যদিকে, ডা. দীপক কুমার মহারানা জানান, স্পাইন জার্নাল অব ভাসকুলার সার্জারি ও দ্য স্পাইন জার্নাল-এর গবেষণায়ও বলা হয়েছে, পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমালে শরীরের সঠিক ভঙ্গি বজায় থাকে এবং ঘুম হয় আরামদায়ক।




চিকিৎসকরা বলছেন, যাদের কোমরের ব্যথা, আর্থ্রাইটিস বা শিরদাড়ার সমস্যা রয়েছে, তাদের জন্য এই অভ্যাস বিশেষভাবে উপকারী। তাই অভ্যাসে থাকলে ভালো, না থাকলেও চাইলে সহজেই শুরু করা যেতে পারে।




সূত্র : টিভি নাইন বাংলা

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার