ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৫:৪৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৫:৪৫:৩৩ অপরাহ্ন
ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ
ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ‘বাংলাদেশের নাগরিক সন্দেহে’ ছত্তিশগড়ের একজন দলিত (ভারতে সামাজিক বৈষম্য ও নিপীড়নের শিকার) শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনার জেরে ওই এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা।কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন।
 

 

নিহতের আত্মীয় কিশান বাঘেলের বক্তব্য অনুযায়ী, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। টাইমস অব ইন্ডিয়াকে কিশান জানান, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সি দুই ছেলে আছে।’
 অন্য একটি সূত্রের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর বলে ভুল সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।খবর পাওয়ার পর রামনারায়ণের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে রওনা দেন। তবে এই প্রতিবেদন (টাইমস অব ইন্ডিয়ার) লেখা পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি বলে জানিয়েছেন কিশান বাঘেল।
 



এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘাত ঠেকাতে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।প্রতিবেদন অনুসারে, এ ঘটনার সাথে জড়িত থাকায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ। ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরুর পাশাপাশি একটি মামলাও দায়ের করা হয়েছে।
 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট