ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৬:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৬:০১:২১ অপরাহ্ন
উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই বাড়ির উঠানে ফ্রিজারে ফেলে রেখেছেন সন্তানরা।রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বৃদ্ধের মৃত্যুর ৩৪ ঘণ্টা পার হলেও তার সন্তানরা বাবার লাশ দাফনে একমত হতে পারেনি।এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় বার্ধক্যজনিতরোগে মারা যান মো. সেকান্দর (৭০) নামের ওই বৃদ্ধ। তিনি উপজেলার পূর্বমেখল ৫নং ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার বড় ছেলে।




স্থানীয়রা জানান, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম সংসারের পাঁচ সন্তান এবং দ্বিতীয় সংসারের তিন সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা লাশ দাফনের প্রস্তুতি নিলে এতে প্রথম স্ত্রীর সন্তানরা বাধা দেয়।





বৃদ্ধের প্রথম স্ত্রীর মেয়ে আয়শা জানান, বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সব তার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তাদের দিয়ে গেছেন। আমাদের সম্পত্তি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা পিতার লাশ দাফন করতে দেব না।এদিকে বৃদ্ধের দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ জানান, বাবার লাশ আগে দাফন করা হোক। পরে আমার বৈঠকে বসে সামধান করব।খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের এস আই জালাল ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী