ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি ওরস্যালাইন

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:০৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:০৩:৫১ অপরাহ্ন
টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি ওরস্যালাইন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে এসএমসি ওরস্যালাইন। টানা সপ্তমবারের মতো এই সম্মান অর্জন দেশের কোটি কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের শক্ত প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

১৯৮৫ সালে যাত্রা শুরু করা এসএমসি ওরস্যালাইন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হিসেবে গত প্রায় চার দশক ধরে ডায়রিয়া ও পানিশূন্যতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সহজলভ্য ও কার্যকর এই ওরাল স্যালাইন শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের জীবনরক্ষায় নির্ভরযোগ্য সমাধান হিসেবে পরিচিত।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগকালীন সময়েও মানুষের পাশে থেকেছে এসএমসি ওরস্যালাইন। গ্রাম থেকে শহর—দেশের সর্বস্তরের মানুষের কাছে এই ব্র্যান্ড আজ আস্থার নাম।

আয়োজকদের মতে, ভোক্তাদের সরাসরি মতামত ও বাজার বিশ্লেষণের ভিত্তিতেই এই পুরস্কার প্রদান করা হয়, যা এসএমসি ওরস্যালাইনের মান, গ্রহণযোগ্যতা ও দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতার স্বীকৃতি।

টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের খেতাব অর্জনের মাধ্যমে এসএমসি ওরস্যালাইন আবারও প্রমাণ করেছে—স্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদান অনন্য ও অবিচ্ছেদ্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা