ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

‘ফেরা’ বিমানে বসে নিজের অনুভূতির কথা জানালেন তারেক রহমান

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১১:২৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১১:২৭:৩৪ পূর্বাহ্ন
‘ফেরা’ বিমানে বসে নিজের অনুভূতির কথা জানালেন তারেক রহমান
দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি নিজেই এই প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ- ‘ফেরা’।প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের ভেতরে জানালার পাশে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি নথি পড়ছেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দীর্ঘ ১৭ বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়েছেন।তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরীতে পরিণত হবার অপেক্ষায়।




ঢাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো শুভেচ্ছা সংবলিত ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
নির্বাসন-সংগ্রামের দেড় যুগ: তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশনির্বাসন-সংগ্রামের দেড় যুগ: তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশতারেক রহমানের রাজনৈতিক জীবনের মোড় পরিবর্তনকারী কিছু বিশেষ ঘটনাতারেক রহমানের রাজনৈতিক জীবনের মোড় পরিবর্তনকারী কিছু বিশেষ ঘটনাবিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে। 




দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মনে করছেন, তার সশরীরে উপস্থিতি দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর এলাকা ও তার সম্ভাব্য যাতায়াতের পথে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’