ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ ছাড়ব না : জাবের

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ ছাড়ব না : জাবের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় তারা শাহবাগে যান চলাচল বন্ধ করে দেয়।অবরোধ কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে জনগণের সামনে না দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।


প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব।’তিনি বলেন, ‘এই জমিন হাদির রক্তে ভিজেছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের বলে—এই কাজ করো না, ওই কাজ করো না। কিন্তু আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন।


আমাদের আর উপেক্ষা করা চলবে না।’আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা এই জনগণ রাজপথে নেমেছি শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’

তিনি আরো বলেন, ‘এই বাংলাদেশে যত দিন পর্যন্ত সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে, তত দিন পর্যন্ত প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।

কমেন্ট বক্স