ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৬:০৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৬:০৯:৩৪ অপরাহ্ন
ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে কেউ অর্থ পাচারের চেষ্টা করলেই তা শনাক্ত করা হবে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে আয়োজিত ‘বাংলাদেশের আর্থিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে নীতিগত সংলাপ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “অর্থনৈতিক খাতে যে লুটপাট হয়েছে, তা থেকে উত্তরণের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধুমাত্র উন্নয়ন দেখানোর প্রবণতা থেকে সরে এসে টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।”

তিনি মধ্যস্বত্বভোগীদের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেন, “তবে তাদের কারণে পণ্যের মূল্য অযথা বেড়ে যাচ্ছে। তাই মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

রাজস্ব খাত নিয়ে তিনি জানান, নীতি নির্ধারণ ও বাস্তবায়নকে পৃথক করার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “অনেক প্রকল্প ফিজিবিলিটি টেস্ট ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। আদানির ক্ষেত্রে কর মওকুফের বিষয়টি উল্লেখযোগ্য, যা পুনর্বিবেচনার প্রয়োজন।”

সংস্কারের জন্য বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি সাহায্য কমে যাবে।”

পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “প্রাইভেট বা পাবলিক, যেই অর্থ পাচার করবে, ভবিষ্যতে ধরা পড়বে।”

সেমিনারে তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, “অন্তর্বর্তী সরকারের পদাঙ্ক অনুসরণ করে আর্থিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে