ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন
মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। তবে এক নিরাপত্তারক্ষীর দ্রুত তৎপরতায় বেঁচে গেছেন ওই যুবক। এমন বীরোচিত কাজের জন্য এখন প্রশংসায় ভাসছেন ওই নিরাপত্তারক্ষী।

আবর নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদন মতে, ঘটনাটি গত বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর)। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

 
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদ আল হারাম নামে পরিচিত গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়েন। মসজিদের নিরাপত্তার জন্য মোতায়েন বিশেষ বাহিনী জানায়, তারা এ ঘটনার দ্রুত সাড়ায় দেয় এবং ওই যুবককে মাটিতে পতনের হাত থেকে রক্ষা করে। এতে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
 
কর্তৃপক্ষ জানায, ওই যুবক এবং নিরাপত্তা কর্মকর্তা উভয়কেই চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। মসজিদে হারামের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।’
 
 
আরও বলা হয়, ‘একজন নিরাপত্তা কর্মকর্তা মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে তাকে আটকাতে গিয়ে আহত হন। উভয় ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের জন্য স্থানান্তর করা হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’
 
গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শেখ ড. আবদুর রহমান আস সুদাইস এই ঘটনায় প্রতিক্রিয়া জানান এবং হজযাত্রীদের ‘বিধিবিধান ও নির্দেশাবলী মেনে চলা, মসজিদের পবিত্রতাকে সম্মান করার, সঠিক ইসলামি রীতিনীতি পালন করার এবং ইবাদত ও আনুগত্যে আত্মনিয়োগ করার’ আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, ইসলামি আইনের লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো জীবন রক্ষা করা এবং ধ্বংসের মুখে না ফেলা, যেমন আল্লাহ সর্বশক্তিমান বলেছেন: এবং তোমাদের নিজের হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।
 

 
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ শুক্রবার (২৬ ডিসেম্বর) আত্মহত্যার চেষ্টাকারী যুবককে বাঁচাতে গিয়ে আহত নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহইয়া আল-আহমাদের সাথে দেখা করেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার