ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৩৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৩৬:০৬ পূর্বাহ্ন
পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ
মাগুরার শ্রীপুরে পুকুরে বড় আকৃতির কাকিলা মাছ ধরা পড়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা বিলসংলগ্ন একটি পুকুরে জাল ফেলতে গিয়ে স্থানীয় এক জেলের জালে মাছটি আটকা পড়ে।




এটির দৈর্ঘ্যে প্রায় আড়াই ফুট ও ওজনে প্রায় ৮ কেজির এই মাছটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, সাধারণত এই প্রজাতির কাকিলা মাছ এত বড় আকারের হয় না। এ কারণে মাছটি পুকুর থেকে তোলার পর থেকেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে মাছটি স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারের আড়তে শুধু স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন বিরল আকৃতির এই মাছটি এক নজর দেখতে।



স্থানীয় বাসিন্দা মিয়া তৌহিদ মাছটি দেখার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাছের ছবি আপলোড করে লেখেন— মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়ন বড়বিলার মাঠের পুকুরে ৮ কেজি ওজনের বিশাল আকৃতির কাকিলা মাছ ধরা পড়ছে। মুহূর্তের মধ্যেই তার পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়ে। কমেন্ট, শেয়ার ও রিঅ্যাকশনে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই পোস্টটির নিচে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন এবং ছবিসহ ঘটনাটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করতে শুরু করেন। এতে করে মাছটি দেখার আগ্রহ আরও বাড়তে থাকে। দুপুরের পর থেকে অনেকেই বাজারে ভিড় করেন শুধু মাছটিকে এক নজর দেখার জন্য। 

স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল জলিল বিশ্বাস বলেন, আমার বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ছোটবেলা থেকেই মাছ ধরি। কিন্তু এত বড় কাকলে মাছ কখনো দেখিনি। এটা আমাদের এলাকায় বিরল ঘটনা।



স্থানীয় কৃষক আলম হোসেন বলেন, কাজ বাদ দিয়ে মাছ দেখে এসেছি। এমন মাছ তো দেখা যায় না রোজ রোজ। মনে হলো সরাসরি না দেখলে মিস করব। তাই বাজার থেকে কাকিলা মাছটি দেখে এসেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেড এম তৌহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এতো বড় আকৃতির কাকিলা মাছ সাধারণত দেখা যায় না। এই মাছ চাষাবাদ পদ্ধতিতে উৎপাদন করা হয় না। মূলত প্রাকৃতিক জলাশয় থেকেই এদের পাওয়া যায়। শ্রীপুরের বড়বিলা এলাকায় এমন একটি মাছ ধরা পড়া নিঃসন্দেহে বিস্ময়কর একটি বিষয় তবে এটি প্রমাণ করে যে, স্থানীয় জলাশয়ের পরিবেশ এখনও জীববৈচিত্র্যের জন্য উপযোগী রয়েছে। 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ