ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

২৬ মামলায় জিতে, অবশেষে পুলিশের হাতে ভুয়া আইনজীবী

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১১:২৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১১:২৫:২৫ পূর্বাহ্ন
২৬ মামলায় জিতে, অবশেষে পুলিশের হাতে ভুয়া আইনজীবী
সিনেমার গল্পকেও হার মানালো কেনিয়ার ব্রায়ান মওয়েন্ডা ন্টউইগার বাস্তব কাহিনি। আইন বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে একের পর এক ২৬টি মামলায় জয়লাভ করেছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, দীর্ঘদিনের চতুরতার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন এই ‘ভুয়া’ আইনজীবী।

ব্রায়ান অত্যন্ত প্রযুক্তিজ্ঞানসম্পন্ন এবং চতুর। তিনি কেনিয়ার ল’ সোসাইটির অফিসিয়াল পোর্টাল হ্যাক করে একজন প্রকৃত আইনজীবীর প্রোফাইলে নিজের ছবি বসিয়ে দেন। ফলে অনলাইন ভেরিফিকেশনেও তাকে বৈধ আইনজীবী হিসেবে দেখাচ্ছিল। আদালতে তার আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং আইনি যুক্তির ধারে বিচারক কিংবা মক্কেল—কেউই তার যোগ্যতা নিয়ে সন্দেহ করার সুযোগ পাননি।

ল’ সোসাইটির পোর্টাল পর্যবেক্ষণের সময় একপর্যায়ে কিছু অসংগতি ধরা পড়লে এই রহস্যের জট খুলতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, ব্রায়ান আসলে একজন অনুপ্রবেশকারী যার কোনো আইনি সনদ নেই। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর কেনিয়ার বিচারব্যবস্থা এবং আইনজীবীদের নিবন্ধিত করার প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের মতো সংবেদনশীল জায়গায় এমন জালিয়াতি বিচারব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি। যেকোনো পেশাদার সেবা গ্রহণের আগে পরিচয় যাচাইয়ের গুরুত্ব এই ঘটনাটি নতুন করে মনে করিয়ে দিল।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার