ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

গণ আধিকারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মামুন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০১:১৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০১:১৫:৩৩ অপরাহ্ন
গণ আধিকারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মামুন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মামুন নিজেই।গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন।


ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে, এমন চিন্তা থেকে তিনি বিএনপিতে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে।রাশেদ খানের দলত্যাগের ফলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। তাই কে তার স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। এর মধ্যেই মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন।



হাসান আল মামুন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’