ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাংলাদেশে ১ নম্বর কনডম ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি’র সেনসেশন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৪:৩২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৪:৩২:০৪ অপরাহ্ন
বাংলাদেশে ১ নম্বর কনডম ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি’র সেনসেশন
সেনসেশন বাংলাদেশের ১ নম্বর কনডম ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে প্রাপ্ত এই সম্মান ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সারা দেশে সুরক্ষিত, দায়িত্বশীল ও আনন্দদায়ক অন্তরঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে সেনসেশনের ধারাবাহিক অগ্রযাত্রাকে তুলে ধরে।এই স্বীকৃতি দেশের সার্বিক কন্ট্রাসেপটিভ বাজারে সেনসেশন ব্র্যান্ডের শক্তিশালী ও প্রভাবশালী উপস্থিতির সুস্পষ্ট প্রমাণ ভোক্তাদের চাহিদা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসএমসি গত ৫০ বছর ধরে গুণগত মানসম্পন্ন জন্মনিরোধক সামগ্রী দেশের সর্বত্র সহজলভ্যও সুলভ মূল্যে নিশ্চিত করে আসছে। এই ধারাবাহিকতায় ৩০ বছরেরও বেশি সময় ধরে সেনসেশন কনডম পরিবার পরিকল্পনার পাশাপাশি তরুণদের যৌনস্বাস্থ্য সুরক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।




এ বিষয়ে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসির নতুন নতুন উদ্ভাবন, দায়িত্বশীল ও কৌশলগত মার্কেটিং কমিউনিকেশন এবং শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কই আমাদের আজকের এই সাফল্য এনে দিয়েছে। তরুণ প্রজন্মের কাছে সেনসেশন শুধু পরিবার পরিকল্পনার সামগ্রীই নয়, বরং এটি একটি পরিপূর্ণ লাইফস্টাইল।এসএমসির মার্কেটিং টিমের দায়িত্বশীল যোগাযোগ কৌশল সেনসেশন এর সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কার্যকর গণমাধ্যম প্রচার, ডিজিটাল সম্পৃক্ততা ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের কাছে একটি পরিচিত লাইফস্টাইল আইকনে পরিণত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্র্যান্ডের প্রবৃদ্ধিকে একীভূত করে সেনসেশন তার বাজার অবস্থান ও উদ্দেশ্য-উভয়ই আরও শক্তিশালী করেছে।




এই স্বীকৃতি উপলক্ষে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ভোক্তা, অংশীদার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই অর্জন ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত সকলের। বিবৃতিতে আরও বলা হয়, “এক নম্বর কনডম ব্র্যান্ড হিসেবে এই স্বীকৃতি আমাদেরকে গুণগত মান, উদ্ভাবন এবং ভোক্তাদের সঙ্গে অর্থবহ সম্পৃক্ততার মাধ্যমে আরও ভালো করার অনুপ্রেরণা দেয়।



এই গুরুত্বপূর্ণ অর্জন উদযাপনের পাশাপাশি, সেনসেশন ভবিষ্যতেও তার নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করার এবং বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা