ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ট্রাক প্রতীকে দলের মনোনয়ন পেয়েছিলেন তিনি। মনোনয়ন পাওয়ার পর এলাকায় গণসংযোগ ও প্রচারণাও করেছিলেন বেশ কিছুদিন।



ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেন, গণঅধিকার পরিষদ যেহেতু সমঝোতা করে নির্বাচন করছে তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। এ জন্য কিশোরগঞ্জ-১ আসনের জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব প্রতিশ্রুতি নিয়ে এলাকার মানুষের কাছে গিয়েছিলাম নির্বাচন না করলেও আমার জায়গায় থেকে চেষ্টা থাকবে এলাকার মানুষের পাশে থাকার।




তিনি আরও লিখেন, যে সকল সহযোদ্ধারা ও শুভাকাঙ্ক্ষীরা নির্বাচন করার জন্য সহযোগিতা করেছিল এবং ভবিষ্যতেও করার আশ্বাস দিয়েছিল তাদের কাছেও ক্ষমা চাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে পাশে পাব।



শেষে তিনি লিখেন, সমঝোতার পরও আমার যে সকল সহযোদ্ধা নির্বাচন করছেন তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমার জায়গা থেকে চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম