ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কারাবন্দি বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৪:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৪:৪২:২০ অপরাহ্ন
কারাবন্দি বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বর্তমান কারাবন্দী অবস্থা এবং সেখানের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস। তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, বুশরা বিবির আটক পরিবেশ ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচে। খবর ডন’র

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে আদিয়ালা কারাগারে আটক বুশরা বিবি খানকে একটি ছোট, বাতাস চলাচলহীন কক্ষে রাখা হয়েছে। যা নোংরা, অতিরিক্ত গরম এবং পোকামাকড় ও ইঁদুরে ভরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কক্ষটি প্রায়ই অন্ধকার থাকে। তাকে নোংরা পানীয় জল এবং অতিরিক্ত মরিচের কারণে খাওয়ার অযোগ্য খাবার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

এই পরিস্থিতির কারণে তার প্রায় ১৫ কেজি ওজন কমেছে। বারবার রোগে আক্রান্ত হচ্ছেন, অজ্ঞান হয়ে পড়ছেন এবং তার চিকিৎসা সংক্রান্ত জটিলতা যেমন দাঁতের ফোঁড়া ও পাকস্থলীর আলসারও চিকিৎসাবিহীন রয়েছে।

নির্যাতনবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস বলেন, এ ধরনের পরিস্থিতি ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচে। কোনো বন্দিকে এমন গরম, দূষিত খাবার বা পানির মুখে ফেলা কিংবা এমন পরিবেশে রাখা উচিত নয় যা তার অসুস্থতাকে আরও বাড়িয়ে তোলে।’

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো বুশরা বিবি খানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আটক পরিবেশ নিশ্চিত করা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকে প্রায়ই দিনে ২২ ঘণ্টার বেশি সময় প্রায় সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় রাখা হচ্ছে। কখনো কখনো টানা ১০ দিনেরও বেশি সময় ধরে একাকী থাকছেন তিনি। এ সময় তাকে ব্যায়াম, বইপত্র, আইনজীবীর সঙ্গে যোগাযোগ, পরিবারের সাক্ষাৎ বা তার ব্যক্তিগত চিকিৎসকদের সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এডওয়ার্ডস বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পরিবারের সদস্যদের সাক্ষাৎ পাবেন এবং আটককালীন সময়ে অর্থবহ মানবিক যোগাযোগ বজায় থাকবে। এই ধরনের দীর্ঘমেয়াদি নিঃসঙ্গতা মানসিক চাপ বাড়ায় এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থায় প্রবেশে বাধা সৃষ্টি করে।

বিশেষ প্রতিবেদক বিষয়টি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারের কাছে তুলেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, বুশরা বিবি খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০২৩ সালের আগস্ট থেকে তিনিও কারাবন্দি রয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা