ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জামায়াতের ১০ দলীয় জোটে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৪:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৪:৪৪:৪৬ অপরাহ্ন
জামায়াতের ১০ দলীয় জোটে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা
গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।



দলীয় সূত্রের দাবি, জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপির একাধিক নেতা নির্বাচনে অংশ নিতে পারেন। ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। 

সূত্রগুলো জানায়, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৯ আসনে জাভেদ রাসিন, ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম আলোচনায় রয়েছে। 

এছাড়া পঞ্চগড়-১ আসনে সার্জিস আলম, দিনাজপুর-৬ আসনে আব্দুল আহাদ, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ এবং সিরাজগঞ্জ-৬ আসনে সাইফ মুস্তাফিজের নাম উঠে এসেছে।



ঢাকার বাইরে অন্যান্য আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবানে সুজাউদ্দৌলা, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, নোয়াখালীতে হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া, নেত্রকোনা-১১ আসনে ডা. জাহেদুল, বরিশালে আরিফ আদিব, ঝালকাটিতে ডা. মাহমুদা মিতু, লক্ষ্মীপুরে মাহবুব আলম এবং নরসিংদীতে সরোয়ার তুষারের নাম প্রাথমিক তালিকায় রয়েছে।

এছাড়া মৌলভীবাজারে প্রীতম দাশ, চট্টগ্রামে জোবায়রুল আরিফ, নাটোরে জার্জিস কাদের এবং চুয়াডাঙ্গায় মোল্লা ফারুক এহসানের নামও সমঝোতার অংশ হিসেবে আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

তবে দলীয় সূত্রগুলো বলছে, এই তালিকাই চূড়ান্ত নয়। জোটের শরিকদের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রার্থীতালিকায় পরিবর্তন আসতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা সোমবার সন্ধ্যায় দেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী