ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

যদি রাস্তায় কাগজ বা ময়লা পড়ে থাকে আমরা সরিয়ে দেবো: তারেক রহমান

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
যদি রাস্তায় কাগজ বা ময়লা পড়ে থাকে আমরা সরিয়ে দেবো: তারেক রহমান
সড়কে পড়ে থাকা কাগজ বা ময়লা সরিয়ে, ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাঁড়িয়ে সড়কে থাকা নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।


তারেক রহমান বলেন, আজকে যেহেতু আমাদের এখানে কোনা কর্মসূচি নেই, আমরা যদি এখন রাস্তা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। যেহেতু আজকে আমাদের কর্মসূচি নেই সেজন্য যত দ্রুত সম্ভব রাস্তা খুলে দেয়ার চেষ্টা করি।

তিনি আরও বলেন,যখন কর্মসূচি দিবো তখন আপনাদের সামনে বক্তব্য দিবো। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা পড়ে থাকে সেটা আমরা সরিয়ে দেবো। আসুন, এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। এখন আমি সবাইকে অনুরোধ করবো দ্রুত আমরা রাস্তাটা খালি করে দেই, যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে।

এদিন বিকেল সাড়ে ৩টায় দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এসময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনে দলীয় কার্যালয় ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

 


এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে তার ছিল প্রথম আগমন। এক-এগারোর রাজনৈতিক পট-পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়। 

প্রায় দেড় যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় সংবর্ধনা দেয়া হয়। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ