ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করেছেন অনেক ইসরায়েলি সেনা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০১:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪৪:০৫ অপরাহ্ন
গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করেছেন অনেক ইসরায়েলি সেনা ছবি: সিএনএন
৪০ বছর বয়সী এলিরান মিজরাহি, চার সন্তানের বাবা এবং প্রাক্তন ইসরায়েলি সেনা, গত বছর হামাসের হামলার পর গাজায় লড়াই করতে পাঠানো হয়। আহত হয়ে দেশে ফিরলেও, তার মানসিক অবস্থা বদলে যায়। গাজায় যে ভয়াবহতা সে দেখেছিল, তা তাকে তাড়া করত, ফলে চরম ট্রমায় ভুগতে শুরু করে। অবশেষে, পুনরায় গাজায় পাঠানোর আগে আত্মহত্যা করেন তিনি।

এলিরানের মা জেনি মিজরাহি সিএনএনকে জানান, “সে গাজা ছেড়েছিল, কিন্তু গাজা তাকে ছাড়েনি।” চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এলিরান ‘পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ (পিটিএসডি) নামক মানসিক সমস্যায় ভুগছিলেন। গাজার যুদ্ধ থেকে ফিরে আসা হাজার হাজার ইসরায়েলি সেনা একই সমস্যা মোকাবেলা করছেন, তবে আত্মহত্যার সঠিক সংখ্যা জানা যায়নি।

গাজার পরিস্থিতি ভয়াবহ। গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জন নিহত হয়, এবং ইসরায়েলের বোমা হামলায় গাজায় নারী ও শিশু সহ ৪২,০০০ এর বেশি মানুষ মারা গেছে। এলিরানের বোন শিরের মতে, যুদ্ধের কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। গাজার ভয়াবহতা দেখে এলিরান অনুভব করতেন, “আমি যে কী দেখে এসেছি, তা কেউ বুঝবে না।”

গাজার চার মাসে এলিরান বুলডোজার চালানোর কাজ করেছিলেন। যুদ্ধক্ষেত্রে ভয়াবহ দৃশ্য দেখে তার মানসিক স্বাস্থ্য দ্রুত খারাপ হতে থাকে। চিকিৎসা নেয়ার পরও তার সমস্যা সমাধান হয়নি। এলিরান পরিবারের কাছে জানাতেন, “গাজার পরিস্থিতি কেবল সেখানকার মানুষরাই বুঝতে পারবে।”

যুদ্ধের পর এলিরানের বন্ধুরা এই অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের মতে, গাজার দৃশ্য তাদের খাবার খেতে এবং ঘুমাতে প্রভাবিত করছে। ইসরায়েলি সেনাদের মধ্যে গাজার বেসামরিক জনগণের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে। অনেক সেনা গাজার যুদ্ধের কারণেই মানসিক সমস্যায় ভুগছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ থেকে ফিরে আসা এক-তৃতীয়াংশ সেনা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। চলতি বছরের শেষ নাগাদ ১৪,০০০ সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।

গাজার যুদ্ধের প্রেক্ষাপটে, ইসরায়েলে আত্মহত্যার হার বাড়ছে। ২০২১ সালে অন্তত ১১ জন সেনা আত্মহত্যা করেছেন। বর্তমানে এই সমস্যা সম্পর্কে আলোচনা বৃদ্ধি পাচ্ছে, তবে সমস্যার গভীরতা এবং ফলাফল নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

সুত্র- সিএনএন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম