ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:১৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:১৫:৪৫ অপরাহ্ন
তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
ঘন কুয়াশায় ঢাকা শহর-গ্রাম। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। পাওয়া যাচ্ছে না কাঙিক্ষ্ত উষ্ণতা। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ।


এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও অনেক কমে গেছে। ফলে দিনে-রাতে সবসময়ই তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রায় কোনো বড় ধরনের পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।


 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রাত থেকে সকাল পর্যন্ত দেশে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু জায়গায় দুপুর পর্যন্ত এই কুয়াশা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান এবং সড়ক যোগাযোগে সাময়িক অসুবিধা হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।





মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।এদিকে, কিশোরগঞ্জের নিকলীতে টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী