ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

হিরো আলম যোগ দেওয়ায় দল থেকে বেরিয়ে গেলেন সাধনা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৩৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৩৩:০৪ অপরাহ্ন
হিরো আলম যোগ দেওয়ায় দল থেকে বেরিয়ে গেলেন সাধনা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য ‘দরজা খোলা’ রেখেছিলেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। কিন্তু সেই ‘খোলা দরজা’ দিয়েই দল থেকে বেরিয়ে গেলেন তার নিজের দলের সহ-সভাপতি সাধনা মহল। 
রবিবার রাতে (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন সাধনা। ফেসবুক পোস্টে দল ছাড়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।




 
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম ররবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে সদ্য নিবন্ধন পাওয়া আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর পরই পদত্যাগের ঘোষণা দেন দলের সহ-সভাপতি সাধনা মহল। 
সাধনা মহল তার ফেসবুক পোস্টে লেখেন, আমি আমজনতার দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।তারেক ভাই এবং আমজনতার দলের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আশাকরি বড় ক্ষতি হয়ে যাবার আগেই ওনারা এই রাজনৈতিক ভুল পদক্ষেপ শোধরানোর সুযোগ পাবেন।
এই পোস্টে মন্তব্যের ঘরে আজহারুল হক নামের একজন লেখেন, আপা তারেক যখন আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছিল আশা করেছিলাম তখন আপনি বেরিয়ে আসবেন কিন্তু সেই তুলনায় হিরো আলমের যোগ দেয়ার কারণ দেখিয়ে বেরিয়ে যাওয়া দুঃখজনক। হিরো আলম বরং আমাদের অনেকের থেকে অনেক বেশি রাজনৈতিক ভাবে সক্রিয় ও সংগ্রামী।




জবাবে সাধনা মহল লেখেন, বিষয়টা এক ব্যক্তি কেন্দ্রীয় নয়। তোমাকে বোঝাতে হবে না আশা করি। রাজিব শেখ নামের একজন মন্তব্য করেন, হিরো আলম থার্ড ক্লাস অশ্লীল নর্তক আইনপ্রণেতা হতে চান। আপা আপনি মেনে নেন। জবাবে সাধনা মহল লেখেন, ‘সম্ভব না ভাই।
আবু তৈয়ব হাবিলদার নামের একজন লেখেন, বোকার মতো কাজ করলেন। দল শুধু এলিটেরা করবে? খেটে খাওয়া মানুষ দল করলে অনেকেই নাক সিটকায়। এই নাক সিটকানি এলিটিজম দূর করতে হিরোদের দল করা উচিত। যে দলই হোক না কেন?’জবাবে সাধনা মহল লেখেন, সরি ভাই, হিরো আলমের অর্জন, কর্ম জগত বা জনপ্রিয়তার সাথে আমার রাজনৈতিক বোঝাপড়ার কোন আদর্শিক সমন্বয় নেই। উনি মজলুমের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য উপকারি কোনো ব্যক্তিত্ব নয়।




আবু তৈয়ব হাবিলদার আবার প্রশ্ন করেন, রাজনৈতিক দল করতে শুধু মজলুম হতে হয়, সেটা আপনাকে কে বলছে? নাগরিক মাত্রই রাজনৈতিক দল করার অধিকার রাখে। আপনি নাগরিক অধিকার হরণ করে কি রাজনীতি করবেন?জবাবে সাধনা মহল বলেন, ভাই আপনারা হিরো আলমকে সংসদে পাঠানোর চেষ্টা করেন; করে দেখেন। পারবেন না।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম