ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে । জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীকে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।




মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনকে মিরপুর রোডের শ্যামলী থেকে বাঁয়ে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করতে বলা হয়েছে।

যেসব সড়কে সীমিত যানবাহন চলবে

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি/ফার্মগেটে সীমিত যানবাহন চলাচল করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং–এর দিকেও যান চলাচল সীমিত থাকবে।এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্স ল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।


যেসব স্থানে পার্কিং করা যাবে

ঢাকা মহানগরের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে।ঢাকার বাইরে থেকে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করা যাবে।বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও রাস্তায় ডাইভারশন কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?