ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘মৌলিক বিষয়গুলো সংস্কার করে নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব’

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৬:২৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৬:২৮:০০ অপরাহ্ন
‘মৌলিক বিষয়গুলো সংস্কার করে নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব’

সময় যত গড়াচ্ছে, ততই দেশের রাজনৈতিক সংকট গভীর হচ্ছে। এমন অবস্থায় মৌলিক সংস্কারের মাধ্যমে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বর্তমান সংকট শুধুমাত্র সরকারের জন্য নয়, এটি জাতীয় চ্যালেঞ্জ। নির্বাচন, আইন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একটি উপযুক্ত অন্তবর্তীকালীন সরকারই পারে এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে।”

তিনি আরও বলেন, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সময়োপযোগী প্রযুক্তিকে গ্রহণ করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, “আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। এখনও দুটি ধাপ বাকি রয়েছে। প্রথমত, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।”

বক্তারা আশা প্রকাশ করেন, দেশব্যাপী চলমান সংকটের সমাধানে সকলে এগিয়ে আসবে এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা