ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া: আইইবি

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০১:২২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০১:২২:৪৯ অপরাহ্ন
প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া: আইইবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, রাজধানীর প্রাণকেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের একাডেমি উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাতীয়তাবাদী প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। প্রকৌশলীদের স্বপ্নের, আশার এবং উন্নয়নের বাতিঘর ছিলেন খালেদা জিয়া।'মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি’র কৃষিকৌশল বিভাগের উদ্যোগে আইইবির আজীবন সদস্য খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে আইইবির নেতৃবৃন্দ স্মৃতি চারণ করে এইসব কথা বলেন।


কৃষিকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীবের সঞ্চালনায় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তামাল), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, কৃষিকৌশল বিভাগ আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং সদস্য প্রকৌশলী আবুল খায়ের মো. মাযহারুল ইসলাম কনকসহ আইইবি ও কৃষিকৌশল বিভাগের নেতৃবৃন্দ।



অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী