ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

মৃত ভেবে নিয়েছিল পরিবার, ২৯ বছর পর বাড়ি ফিরলেন বৃদ্ধ

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৩:৩৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৩:৩৮:৩৬ অপরাহ্ন
মৃত ভেবে নিয়েছিল পরিবার, ২৯ বছর পর বাড়ি ফিরলেন বৃদ্ধ
দীর্ঘ তিন দশক আগে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের মানুষরা ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। কিন্তু প্রায় ৩০ বছর পর সেই মৃত ভেবে নেওয়া ব্যক্তিই ফিরলেন ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের জন্মভূমিতে।মুজফ্‌ফরনগরের খাটাউলির এই বাসিন্দা শরীফ আহমেদ বহু বছর ধরে থাকেন পশ্চিমবঙ্গে। এতবছর পর তার এই বাড়ি ফেরা কেবল আবেগের টানে নয়, বরং পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার নথিপত্র জোগাড় করতেই তিনি ফিরতে বাধ্য হয়েছেন।শরীফ আহমেদ নামের ৭৯ বছর বয়সী শরীফ ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে পশ্চিমবঙ্গে চলে গিয়েছিলেন। এরপর দীর্ঘ ২৯ বছর পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না।শরীফ আহমেদের ভাতিজা ওয়াসিম আহমেদ বার্তা সংস্থা পিটিআই-কে বলেন, “আমরা বছরের পর বছর তাকে খুঁজেছি। তার দ্বিতীয় স্ত্রীর দেওয়া ঠিকানা অনুযায়ী, পশ্চিমবঙ্গে গিয়েও সন্ধান করেছি, কিন্তু কোনও লাভ হয়নি।




কয়েক দশক ধরে কোনও খবর না থাকায় তার চার মেয়ে এবং পরিবারের সবাই ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।” গত ২৯ ডিসেম্বর হঠাৎ মুজাফফরনগরের পৈতৃক ভিটায় উপস্থিত হন শরীফ।মূলত পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় নিজের নাগরিকত্বের প্রমাণ দাখিল করতেই পুরনো কাগজপত্রের খোঁজে তিনি শিকড়ের কাছে ফিরে আসেন।ফিরে এসে শরীফ জানতে পারেন, এই দীর্ঘ সময়ে তার বাবা ও ভাইসহ অনেক নিকটাত্মীয় মারা গেছেন। স্বজনদের কাছে পেয়ে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।




ওয়াসিম বলেন, “এত বছর পর তাকে জীবন্ত দেখা আমাদের সবার জন্য এক অভাবনীয় ও স্পর্শকাতর অভিজ্ঞতা ছিল।” পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে শরীফ আহমেদ আবারও পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় ফিরে গেছেন।সেখানেই তিনি বর্তমানে সপরিবারে বসবাস করছেন। ভোটার তালিকার নথিপত্র জমা দিয়ে আইনি জটিলতা মেটানোর জন্যই এই সংক্ষিপ্ত ভ্রমণ ছিল তার।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল