ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ট্রেডমিল না কি বাইরে হাঁটা, কোনটি বেশি কার্যকর?

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১১:৩০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১১:৩০:৫৮ পূর্বাহ্ন
ট্রেডমিল না কি বাইরে হাঁটা, কোনটি বেশি কার্যকর?
বাইরে হাঁটার সময় প্রায়ই অসম মাটি, উঁচু-নিচু পথ, পাহাড় বা বাতাসের মুখোমুখি হতে হয়। এতে পেশী বেশি সক্রিয় হয় এবং ভারসাম্য ও সমন্বয় ক্ষমতা বাড়ে। তাছাড়া, খোলা বাতাসে ও সবুজ পরিবেশে হাঁটা মানসিক চাপ কমাতে এবং মন ভালো রাখতে সাহায্য করে।
অন্যদিকে, ট্রেডমিলে হাঁটা বেশি নিয়ন্ত্রিত ও ধারাবাহিক।


আপনি সহজেই গতি ও ঢাল নিয়ন্ত্রণ করতে পারেন এবং আবহাওয়া যেমনই হোক না কেন হাঁটা সম্ভব। তাই নতুনদের জন্য, আঘাত থেকে সেরে ওঠা ব্যক্তিদের জন্য বা যারা ব্যায়াম পছন্দ করেন—ট্রেডমিল একটি ভালো বিকল্প। সামগ্রিকভাবে, সময় ও পরিশ্রম সমান হলে ট্রেডমিলে হাঁটা বাইরে হাঁটার মতোই কার্যকর।সবচেয়ে ভালো ব্যায়াম হলো সেটিই, যেটা আপনি নিয়মিত করতে পারেন এবং উপভোগ করেন।


অনেকেই ব্যায়াম ছেড়ে দেন কারণ প্রতিদিন তা চালিয়ে যাওয়া খুব কঠিন, একঘেয়ে মনে হতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়ামের পরামর্শ দেয়—যার মধ্যে হাঁটা বা দৌড়ানো অন্তর্ভুক্ত।যারা গঠনমূলক ও নিয়মমাফিক ব্যায়াম পছন্দ করেন, তাদের জন্য ট্রেডমিলে হাঁটা ভালো। আবার যারা বৈচিত্র্য ও খোলা পরিবেশ উপভোগ করেন, তাদের জন্য বাইরে হাঁটা মানসিক স্বাস্থ্যের দিক থেকে বেশি উপকারী হতে পারে।


 
হৃদরোগের স্বাস্থ্য, পেশীর শক্তি ও সামগ্রিক ফিটনেস উন্নত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। ঘরের ভিতরে হোক বা বাইরে—নিয়মিত হাঁটাই আসল চাবিকাঠি।


হাঁটার সর্বোচ্চ উপকার পাওয়ার টিপস

১। হাঁটার গতি ধীরে ধীরে বাড়ান

২। উঁচু বা পাহাড়ি পথে হাঁটার চেষ্টা করুন

৩। সঠিক ভঙ্গিতে হাঁটার দিকে মনোযোগ দিন

৫। পা ও জয়েন্ট সুরক্ষার জন্য আরামদায়ক ও উপযুক্ত স্নিকার্স পরুন


সূত্র: হেলথ

 

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?