ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৪:১১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৪:১১:১০ অপরাহ্ন
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  রোববার (৪ জানুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।ছাব্বির মোল্লা গত রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ইতালির রাজধানী রোমে একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন।  পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি  হাসপাতালে ভর্তি করেন।  আজ রোববার ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ছাব্বির মোল্লা উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। 





রোববার সকালে নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে।  এলাকাবাসী ও নিহতের ভাই জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য ছাব্বির মোল্লা কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান।  কিন্তু তার সব স্বপ্ন আজ অধরাই থেকে গেল।  এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক।  নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী