ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নিউইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:০০:১৩ অপরাহ্ন
নিউইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। এক ঝটিকা আক্রমণে মার্কিন বিশেষ বাহিনী তাকে আটকের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এখন থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।এর আগে গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশপাশে ব্যাপক বিমান হামলা চালানো হয়। মার্কিন কমান্ডোরা রাজধানী অবরুদ্ধ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে।
জানা গেছে, মাদুরোকে বহনকারী মার্কিন বিমানটি গত রাতে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়। তথাকথিত মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মাদুরো দম্পতিকে সেখানে আদালতে হাজির করার কথা রয়েছে।





সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউসের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় স্যান্ডেল পায়ে ৬৩ বছর বয়সী মাদুরোকে নিউইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। ভিডিওতে মাদুরোকে ইংরেজিতে 'গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার' বলতে শোনা যায়।ট্রাম্প জানান, ভেনেজুয়েলা পরিচালনার জন্য তিনি তার মন্ত্রিসভা থেকে লোক নিয়োগ দিচ্ছেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি।তিনি সেখানে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেন, 'আমরা সরাসরি লড়াইয়ে নামতে ভয় পাই না।'





তবে ভেনেজুয়েলার বিরোধী দল ক্ষমতায় বসুক, ট্রাম্প এমনটি চান না বলে মনে হচ্ছে। তিনি বরং মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।ট্রাম্পের মূল লক্ষ্য, ভেনেজুয়েলার বিশাল তেল খনি, তাও এখন স্পষ্ট। তিনি বলেন, 'আমাদের বড় বড় তেল কোম্পানিগুলো সেখানে যাবে, কোটি কোটি ডলার খরচ করে ভেঙে পড়া অবকাঠামো মেরামত করবে। আমরা সেখান থেকে প্রচুর তেল বিক্রি করবো।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার