ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১০:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১০:৩৭:০৫ পূর্বাহ্ন
বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই
জাতীয় গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে, শনিবার (১৬ নভেম্বর) রাতে বগুড়া পৌরশহরের গোদরপাড়ার নামহীন একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তাদের সহযোগিতা করে সেনাবাহিনী।এ সময় দেড়শ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪০০ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযান টের পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, ‘এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট। এখানে ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।’
 
বগুড়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা